শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

প্রাধানমন্ত্রীর আড়ম্বরপূর্ণ সংম্বর্ধনা ও বর্তমান আইন শৃঙ্খলা প্রেক্ষাপট

 

চরম উদ্বেগ- অনিশ্চিয়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, একে একে দুই বিদেশী নাগরিক হত্যা পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সর্তকতা জারি, বহুল আলোচিত অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতসহ নানা ঘটনা বহুল দিন দশেক পার করল বাংলাদেশের জনগণ। দেশে ছিলেন না দুই প্রধান রাজনৈতিক দলের প্রাধান  মাননীয়  প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম জিয়া। প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ ও দুটি আন্তর্জাতিক পুরস্কার নিয়ে লন্ডন হয়ে দেশে ফিরলেন। আওমীলীগ ও তাদের জোট শেখ হাসিনাকে দিল মহাসমারোহে আড়রম্বর পূর্ণ সংম্বর্ধনা দিল হযরত শাহ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ঢাকা শহরের মহাব্যাস্ত সড়ক অবরোধ করে। সব জায়গায় দেখা গেল হাস্য উজ্জল মহাখুশি প্রাধানমন্ত্রীর চোখেমুখে! মনে হলো তিনি আজ মহাবিশ্ব জয় করে দেশে ফিরেছেন....  তিনি যে পুরস্কারগুলো গ্রহণ করেছেন সেগুলো কি শুধু ব্যক্তি শেখ হাসিনার নাকি সমগ্র জাতির প্রাপ্য???  
দেশের এই ক্রান্তলগ্নে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হবেন, দেশের অস্থির পরিস্থিতি শান্ত করবেন, জঙ্গিবাদ পুনরুত্থান দমনে মনোনিবেশ করবেন তা না করে আনন্দ উৎসবে ব্যস্ত!!! প্রাধানমন্ত্রী ও তার দলের স্বেচ্ছাচারী মনোভাব ও বাকশালী কায়দায় সরকার পরিচালনায় দেশের মানুষ ত্যক্ত বিরক্ত হতাশ। এ অবস্থা থেকে মুক্তি চায় জনগণ।