দেশের সব রাজনৈতিক দলকে পাঁচ দফার ভিত্তিতে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
প্রস্তাবগুলো হলো-
সরকারকে রাজনৈতিক দল বা জনগণের দাবি মেনে নেওয়ার নীতিমালা নির্ধারণ, অবরোধ বন্ধে নীতিমালা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও তাদের নির্বাহী ক্ষমতা নির্ধারণ ও জঙ্গি সংগঠনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিন্ন করার নীতিমালা প্রণয়ন করা। এছাড়াও দু’বার সরকার ও রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালনকারীদের দল থেকে অবসরের পরিকল্পনা প্রণয়নের প্রস্তাবও করা হয় দলটির পক্ষ থেকে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে দেশের সংঘাতময় পরিস্থিতি উত্তরণে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব জননেতা এম এ মতিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আল্লামা আনম মাসউদ হোসাইন আলকাদেরী, ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম এ মোনেম, বাংলাদেশ ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক চিশতী, মাওলানা হাফিজুর রহমান শাহিন
আশরাফী, মাওলানা আশরাফুল আজিজ প্রমুখ।

Wynn Las Vegas - Mapyro
উত্তরমুছুনGet directions, reviews and information for 속초 출장마사지 Wynn Las Vegas in Las Vegas, NV. Wynn 용인 출장샵 Hotel. 3131 South Las Vegas Blvd. Find addresses, phone 과천 출장샵 numbers and 제주 출장안마 address of 과천 출장샵 all Wynn Hotel