শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০১৫

ঈদে মীলাদুন্নবী( দ.) মাহফিলে হামলাঃ ছাত্রসেনার নিন্দা


কর্ণফুলী নিউজ ডেস্কঃ রাঙ্গুনীয়া পূর্ব সরফ ভাটায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ) মাহফিলে রাংগুনিয়া রাহাতিয়া দরবার
শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ
ওবাইদুল মোস্তফা নঈমীর উপর ওহাবী-হেফাযতীরা হামলা করেছে।প্রতক্ষ্যদর্শীর জানান,মাহফিলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমর্থনে নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মানবাধিকার কর্মি আখতার হোসেন অতিথি ছিলেন, হেফাযতীরা সুন্নীয়তের উত্থানে ঈর্ষান্বিত হয়ে মাহফিলে হামলা করে।
এদিকে মাহফিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হুসাইন, সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান, উত্তর জেলার সভাপতি হাফেয শহীদুল্লাহ,সাধারন সম্পাদক আবু মূসা,দক্ষিণ জেলার সভাপতি আরিফুল হক রানা,সাধারণ সম্পাদক নিজামুল করিম সুজন,চবি সভাপতি মন্জুর মোরশেদ। 
নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারপূর্বক শাস্তীর দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন